Lama ০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাইশার স্মরণে এসএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া

সড়ক দুর্ঘটনায় নিহত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাইশা মুশফিরাতের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় মিরসরাই এসএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাইশার সহপাঠী, সাবেক শিক্ষার্থীরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ আয়োজন করেন।

মাইশা (২১) গত মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত হন।পরে মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁর স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত শিক্ষক ও সহপাঠীরা।
স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এসএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জরিনা আক্তার , সাবেক প্রধান শিক্ষক মজহারুল হক, শিক্ষক মাস্টার নাজিম উদ্দীনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও মাইশার সাবেক সহপাঠীরা।
অনুষ্ঠানে বক্তারা মাইশার স্মৃতিচারণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। মোনাজাতে মহান আল্লাহর কাছে মাইশাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে সড়ক দুর্ঘটনা থেকে নিরাপদ রাখার জন্য দোয়া করা হয়। মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী তারেক রহমান

Bandarban Tribune

মাইশার স্মরণে এসএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া

Update Time : ০৬:৫৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬