Lama ০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘাইছড়িতে ঐতিহাসিক সুন্নি সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গামাটির বাঘাইছড়িতে আঞ্জুমানে গাউছিয়া আজিজিয়া আমিনিয়া ইদ্রিয়া বাঘাইছড়ি শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) উদযাপন ও শুহাদায়ে কারবালার স্মরণে এক ঐতিহাসিক সুন্নি সম্মেলন অনুষ্ঠিত।

বৃহস্পতিবার ৫ নভেম্বর বটতলী বাজার প্রাঙ্গণ সুন্নি সম্মেলনে সভাপতিত্ব করেন গাউছিয়া আজিজিয়া আমিনিয়া ইদ্রিয়া দরবার শরীফ, আনোয়ারা, চট্টগ্রামের নায়েবে সাজ্জাদাশীন সৈয়দ আবু সাদ মুহাম্মদ শহিদুল আমিন (মাঃ জিঃ আঃ)।

সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিজিনালা তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার শাহজাদা সৈয়দ মুহাম্মদ আব্দুল বারী (মাঃ জিঃ আঃ)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আব্দুল্লাহ আল জাবের কাদেরী (মাঃ জিঃ আঃ)।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন সিলেটের নুরে হাবীব ইলাহি কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা মাওলানা এনাম রেজা আল্ কাদেরী (মাঃ জিঃ আঃ)। বিশেষ বক্তা রাঙ্গামাটি সুন্নি ওলামা পরিষদের সভাপতি ও শান্তিনগর জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ শফিউল আলম আল্ কাদেরী (মাঃ জিঃ আঃ)। এছাড়া অনুষ্ঠানে নাতে রাসুল পরিবেশন করেন চট্টগ্রামের বিশিষ্ট নাতে রাসুল মোহাম্মদ ইমরান হুসাইন কাদেরী।

এছাড়াও উক্ত মাহফিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের মুসলিম জনতাকে দলমত নির্বিশেষে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী তারেক রহমান

Bandarban Tribune

বাঘাইছড়িতে ঐতিহাসিক সুন্নি সম্মেলন অনুষ্ঠিত

Update Time : ১১:৩৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬