
সাতক্ষীরায় ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বিজিবি। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ঘোনা বিওপির আওতাধীন দাঁতভাঙ্গা শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যান। এ সময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে তাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা 



















