Lama ০৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরায় শারদীয় দূর্গাৎসব উপলক্ষে ৬৫ টি পূজামন্ডপে এমপির ব্যক্তিগত তহবিল থেকে অনুদান

নরসিংদীর রায়পুরা উপজেলার ৬৫টি পূজামণ্ডপে ব্যক্তিগত তহবিল থেকে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে রায়পুরা থানা কেন্দ্রীয় হিন্দু মিলন মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে পূজামণ্ডপগুলোর কমিটির হাতে এ অনুদান তুলে দেওয়া হয়।

রায়পুরা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দীপক দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন হিন্দু মিলন মন্দিরের সভাপতি সবুজ নন্দী।

অনুষ্ঠানে সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল গত নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে বিজয়ী করায় দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা দলমত-নির্বিশেষে সবার অংশগ্রহণে উদযাপিত হয়। মারামারি ও চাঁদাবাজি পরিহার করে হিন্দু-মুসলিম সবাই ঐক্যবদ্ধভাবে চললে সব ধর্মের মানুষই তা সুন্দরভাবে গ্রহণ করবে।

বক্তব্যের শেষে তিনি সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

প্রেস বিজ্ঞপ্তি

Bandarban Tribune

রায়পুরায় শারদীয় দূর্গাৎসব উপলক্ষে ৬৫ টি পূজামন্ডপে এমপির ব্যক্তিগত তহবিল থেকে অনুদান

Update Time : ০৮:০২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬