Lama ০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে পৃথক ঘটনায় ২ জনের অস্বাভাবিক মৃত্যু, আটক ৪

নোয়াখালীতে পৃথক স্থানে দুই যুবকের অস্বাভিক মৃত্যুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলায় চোর সন্দেহে মো. কবির (৪০) নামের এক ব্যক্তিকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। অন্যদিকে, সোনাইমুড়ী উপজেলায় মো. সজীব (২৪) নামের এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) স›ধ্যার আগে নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামগঞ্জ বাজারসংলগ্ন গাইন বাড়ি এলাকায় কবিরকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা জানায়, আগের দিন সোনাপুর ফিলিং স্টেশন থেকে দেড় লাখ টাকা চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ দেখে কবিরকে শনাক্ত করার পর তাকে নোয়ান্নাই ইউনিয়নের ইসলামগঞ্জ ডালের বাড়ি থেকে ডেকে নিয়ে নিয়াজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দেবীপুর এলাকায় নেয়া হয়। সেখানে তাকে মারধর করা হলে তার মৃত্যু হয় বলে অভিযোগ রয়েছে।নিহত কবির হোসেন গাইন বাড়ীর বাসিন্দা।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, কবিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির একাধিক অভিযোগ রয়েছে। চুরির সন্দেহে তাকে আটক করে মারধর করা হয়েছিল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আবিরপাড়া এলাকায় সামছুল হক মেম্বারের পুরোনো বাড়ির সামনের মাঠ থেকে সজীবের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত মো. মালেকর ছেলে।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, মঙ্গলবার দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন সজীব। বিকেল ৫টার দিকে স্থানীয়রা তাকে মাঠে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বুধবার বিকালে জানান, নিহত সজিবের নিহতের ঘটনাটি হত্যা না আত্বহত্যা এখনো নিিিশ্চত হওয়া যায়নি। ময়না তদেন্তর জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। এঘটনায় এখনো কোন মামলা হয়নি।

সজীবের চাচাতো ভাই রিয়াদের বরাত দিয়ে একটি মিডিয়া জানায়, দুই দিন আগে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা সজীবকে দেখে নেয়ার হুমকি দিয়েছিল। এ ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা থাকতে পারে বলে তার সন্দেহ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

প্রেস বিজ্ঞপ্তি

Bandarban Tribune

নোয়াখালীতে পৃথক ঘটনায় ২ জনের অস্বাভাবিক মৃত্যু, আটক ৪

Update Time : ০৪:০২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬