
সাতক্ষীরায় ৭৭ ইউনিয়ন ও তিন পৌরসভায় সার ডিলার নিয়োগের অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি অভিযোগে মানববন্ধন করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা ডিসি কার্যালয়ের সামনে সড়কে বিতর্কিত ডিলারশিপ নিয়োগ বাতিলের দাবিতে এ মানববন্ধন করা হয়।
ক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ, তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে জেলা প্রশাসনের সহায়তায় ডিলারশিপ চূড়ান্ত করা হয়েছে। বড় অঙ্কের আর্থিক লেনদেন করে আ.লীগ নেতাকর্মীদেরও তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। আমরা বিতর্কিত এই তালিকা বাতিল দাবি করছি।
জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদের সভাপতিতে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক দল সভাপতি এড. কামরুজ্জামান ভুট্টু, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান সজীব, যুগ্ম সম্পাদক খোকাসহ আরও অনেকে।
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা 




















