
লামায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া’র পক্ষে দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন

রোববার ১২ জুলাই লামা পৌরসভায় দুর্যোগে বেশি ক্ষতিগ্রস্ত পাহাড়ি বাঙালি ১৫০ পরিবারকে এই সহায়তা দেয়া হয়। বিতরণকৃত প্রতিটি প্যাকেটে ছিলো, চাল, ডাল, তেল ও জরুরী ওষুধপত্র।

নয়াপাড়া, বড় ও ছোট নুনারবিল মার্মাপাড়া, হরীণসহ পৌরসভার বিভিন্ন পয়েন্ট ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমে অংশ নেন লামা উপজেলা যুবদলের সদস্য সচিব সিরাজুল ইসলাম, লামা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন, বান্দরবান জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক বাবু মং মার্মা, লামা পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম, পৌর কৃষকদলের আহ্বায়ক মোঃ আমির হোসেন, বান্দরবান জেলা ক্রীড়া দলের সদস্য কাইমুর রশিদ বাবু, জেলা ক্রীড়া দলের সদস্য আবুল হাসনাত সাগর, পৌর ছাত্রদল নেতা মোঃ নাজিম উদ্দীনসহ ছাত্রদল ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Reporter Name 










